সিলেটটুডে ডেস্ক

২০ মে, ২০১৬ ১২:৩২

চা শ্রমিক দিবসে বিভিন্ন বাগানের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

২০ মে মহান ‘চা শ্রমিক দিবস’ উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এর উদ্যোগে সিলেটের বিভিন্ন বাগানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ৮টায় মালনীছড়া চা বাগানের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের চা শ্রমিকরা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক হৃদেশ মুদি, বাসদ(মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক কমরেড উজ্জল রায়, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার সভাপতি সুশান্ত সিনহা সুমন, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সদস্য লাংকাট লোহার, মিতা সিং, সন্তোষ বাড়াইক, অজিত রায়, বচন কালোহার, আমেনা বেগম, সন্তোষ নায়েক, শেলী প্রমুখ।

একই সাথে লাক্কাতুরা, তারাপুর, হিলুয়াছড়া বাগান সহ বিভিন্ন বাগানে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এছাড়া দুপুর ২টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তন এর ২য় তলায় অনুষ্ঠিত হবে চা শ্রমিক সমাবেশ।

আপনার মন্তব্য

আলোচিত