২০ মে, ২০১৬ ১৪:০৮
'প্রগতিশীল বিশ্বে পরিমাপ' প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ১৩ তম বিশ্ব মেট্রোলোজিক্যাল ডে।
এ উপলক্ষে সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেসিনারের আয়োজন করে বিএসটিআই। বিএসটিআইয়ের আঞ্চলিক উপ-পরিচালক মো. রেজাউল করিমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক একেএম মাজহারুল ইসলাম।
বক্তব্য রাখেন, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অঞ্চলিক উপপরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন, চেম্বার সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম সহ ব্যাবসায়ী প্রতিনিধিরা।
বক্তরা বলেন,গতিময় বিশ্বে সঠিক পরিমাপ ব্যবহার ব্যতিত আধুনিক বিশ্ব কল্পনা করা যায় না। আমাদের সকলের সচেতনতায় আমাদের এর সর্বোচচ ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সাথে আমাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আধুনিক যন্ত্রপাতিতে সমৃদ্ধ করতে হবে।
আপনার মন্তব্য