হবিগঞ্জ প্রতিনিধি

২০ মে, ২০১৬ ১৬:১৬

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার প্রতিবাদে হবিগঞ্জে মানবন্ধন করে প্রতিবাদ জানিয়েছেন হবিগঞ্জ জেলার বিক্ষুব্ধ শিক্ষক সমাজ।

“শিক্ষক শ্যামল কান্তি ভক্তের অপমানে জাতি মর্মাহত” এই স্লোগানে হবিগঞ্জ জেলার বিক্ষুব্ধ শিক্ষক সমাজের ব্যানারে শুক্রবার (২০ মে) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত স্থানীয় টাউন হলের সামনে মানববন্ধন করা হয়।

হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামাল হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধনে অংশগ্রহন করেন হগিঞ্জের ৮টি উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষকবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড এবং যুগ যুগ ধরে শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে শিক্ষার প্রসারে কাজ করছেন। সেই শিক্ষককে লাি ত করে কোনো জাতিরই কল্যান হবে না। বিক্ষুব্ধ শিক্ষকরা দ্রুত সাংসদ সেলিম ওসমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে আরো বলেন, সরকার যদি ওই সাংসদকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় তাহলে তার মত প্রভাবশালীদের দাপট আরো বেরে যাবে এবং দেশের আইনের উপর সাধারন মানুষের আস্থা কমে যাবে। যা আমাদের সমাজের জন্য, দেশের জন্য মোটেও কল্যানকর নয়।

মানবন্ধনে বক্তব্য রাখেন, হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল ইসলাম,শরিফা বেগম শিউলি, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সারোয়ার আলম, ইকরাম নন্দিপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবিব, সুন্দলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আজিজ ও হেপি রানী দাশ, বাল্লা গুড়াখলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজয় কুমার দাস, বানিয়াচং উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আহসান হাবিব মানিক ও সাংগঠনিক সম্পাদক আবু তাহের।

শিক্ষকবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন আইনজীবি কামরুল ইসলাম ও সিপিবি সাধারন সম্পাদক পীযুষ চক্রবর্তী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত