বড়লেখা প্রতিনিধি

২১ মে, ২০১৬ ১৮:৩৭

বড়লেখায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মৌলভীবাজারের বড়লেখায় জেএসসি ও এসএসসি উত্তীর্ণ ৮০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইয়াং বয়েজ ক্রিকেট ক্লাব পাখিয়ালা।

শুক্রবার (২০ মে) রাতে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি হাসনাত আহমদ শাকিল।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পরবর্তী আলোচনা সভায় ছাত্রনেতা জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রাক্তন ফুটবলার শফিক উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক খিজির আহমদ, সাবেক পৌর কাউন্সিলর কায়সার পারভেজ, প্রভাষক তারেক আহমদ, আসাদ আহমদ, সানোয়ার আহমদ কলিম, এমাদ উদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত