২১ মে, ২০১৬ ২২:১১
বুদ্ধপূজা, শোভাযাত্রা, প্রদীপ প্রজ্বলন এবং সমবেত প্রার্থনাসহ নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে শনিবার পালিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা। দিনটি মহামতী গৌতম বুদ্ধের জন্ম, বোধি লাভ ও নির্বাণ লাভের স্মৃতিবিজড়িত।
আড়াই হাজার বছরের বেশি সময় আগে গৌতম বুদ্ধ এ দিনে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা ও সত্য অনুসন্ধানে সিংহাসনের মায়া ছেড়ে গৃহত্যাগ করেছিলেন। সারাবিশ্বের বৌদ্ধ অনুসারী কোটি কোটি ভক্ত বিনম্র শ্রদ্ধা আর ভক্তিতে পালন করেছে দিনটি।
গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্বলাভ ও মহা-পরিনির্বাণ-এ ত্রি-স্মৃতি বিজরিত পূণ্যতীথি বৈশাখী পূর্ণিমা উপলক্ষে শনিবার সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে নগরীর আখালিয়া নয়াবাজার ব্রাক্ষণশাসন সিলেট বৌদ্ধ বিহারেও দিনব্যপী কর্মসূচীর মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে শুভ বুদ্ধ পূর্ণিমা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেন, মারামারি, হানাহানি, ঝগড়া-বিভেদ, স্বহিষ্ণতা ত্যাগ করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করাই গৌত বুদ্ধের শিক্ষা। তাই মহামানব গৌতম বুদ্ধের নীতি আদর্শকে অনুস্বরণ করতে হবে। সকল ধর্মই সমাজে শান্তি শৃংঙ্খলা বজায় রাখতে নির্দেশনা দেয়। ধর্ম মানুষের কল্যাণ বয়ে আনে। তাই আমাদেরকে নিজ নিজ ধর্মের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের প্রতি আন্তরিক হয়ে কাজ করতে পারলেই সমাজে শান্তি-শৃংঙ্খলা বজায় রাখা সম্ভব। বৌদ্ধ বিহারে শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস ও বিহারের উন্নায়ন মূলক কাজে জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের পাশাপাশি সহযোগিতা করার আশ্বাস দেন।
আলোচনা সভায় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা শ্রীমৎ দেবানন্দ মহাথের এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা। সিলেট বৌদ্ধ বিহারের শ্রীমৎ আয়ুপাল মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহকারী সম্পাদক শ্রীমৎ সুমিত্তানন্দ থের, সিলেট বৌদ্ধ বিহারাধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ থের, চরকানাই ত্রিরত্নাংকুর বিহারাধ্যক্ষ শ্রীমৎ ধর্মদর্শন ভিক্ষু, রাউজান মহামুনি মহাবিহার এর শ্রীমৎ তনহংকর ভিক্ষ।
সিলেট বৌদ্ধ সমিতির সাংগঠনিক সম্পাদক উৎপল বড়ুয়া ও বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটির আহবায়ক অরুণ বিকাশ চাকমার যৌথ সঞ্চালনায় উদ্বোধনী ভাষন প্রদান করেন সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি সাধন কুমার চাকমা। প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী সাজু বড়ুয়া।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, দেবপ্রিয় চাকমা, উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক জ্যোতিমিত্র বড়ুয়া মিটুল, অসীম বড়ুয়া অপু, ঝুলন বড়ুয়া, সদস্য সচিব শান্তি বিকাশ চাকমা, শিমুল মুৎসুদ্দী, রাজিব বড়ুয়া, মিলন বড়ুয়া, পাপ্পু বড়ুয়া, অমৃত চাকমা, দীলিপ বড়ুয়া, বরণময় চাকমা প্রমুখ।
সভায় বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকপাড়া বৌদ্ধ বিহারের ভিক্ষু ‘উ গাইন্দা ভিক্ষু’ হত্যার সুষ্ঠ বিচার দাবী করা হয়। সকাল ৭টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বুদ্ধপূজা, সংঘাদান, সমবেত প্রার্থনা ও দেশনা শ্রবন, মধ্যাহ্নভোজ, ভিক্ষুসংঘের পিন্ডদান ও বিকেলে মঙ্গলাচরণ ও আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সমাপ্তি হয়।
উল্লেখ্য ৫৬৩ সালের এ দিনে গৌতম বুদ্ধ নেপালের কপিলাবস্তুতে সীতার্থ গৌতম নামে জন্মগ্রহণ করেন। ভারতের বিহার রাজ্যের গয়ায় ৩৫ বছর বয়সে তিনি নির্বাণ লাভ করেন এবং ৪৮৩ সালে ৮০ বছর বয়সে তিনি কুলিনগরে পৃথিবীর মায়া ত্যাগ করেন।
আপনার মন্তব্য