নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০১৬ ২৩:২৫

ঘূর্ণিঝড়ের কারণে সিলেট আসতে পারেননি অর্থমন্ত্রী

ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে সিলেট আসতে পারেননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার দুপুরে বিমানযোগে তাঁর সিলেট আসার কথা ছিলো। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমানের নির্ধারিত ফ্লাইটটি বাতিল করা হয়। ফলে সিলেট আসা হয়নি অর্থমন্ত্রীর।

অর্থমন্ত্রী না আসার কারণে সিলেট জেলা পরিষদে বিকাল ৪টায় ২০১৬-১৭ বছরের প্রাক বাজেট আলোচনা, ৬টায় মদনমোহন কলেজের গভরিণীং বডির মিটিং এবং সন্ধ্যা ৭টায় সিলেট জেলা স্টেডিয়ামস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে বাফুফের কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় মাহি উদ্দিন আহমদ সেলিমকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত