২২ মে, ২০১৬ ০১:০১
রিকশা ভাড়া নির্ধারণের প্রায় আট মাস পর অবশেষে নগরীর বিভিন্ন ভোড়ে ভাড়ার তালিকা টানিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ। গত শুক্রবার সিটি করেপারেশেনরের কর্মীদের নগরীর বিভিন্ন মোড়ে ভাড়ার তালিকা সম্বলিত বোর্ড স্থাপন করতে দেখা যায়।
ভাড়া তালিকা টানানোতে স্বস্থি প্রকাশ করেছেন যাত্রীরা। এটি কার্যকরের দাবি জানিয়েছেন তারা। তবে কিছু কিছু ক্ষেত্রে অসামঞ্জস্যভাবে ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে দাবি চালক ও যাত্রীদের।
তবে সিটি করপোরেশন বলছে, যাছাই বাছাই করে তালিকা সংশোধন ও পরিমার্জন করা হবে।
জানা যায়, সিলেটে রিকশা ভাড়া নিয়ে চালক ও যাত্রীদের বিবাদ প্রায় নৈমত্তিক। এই সঙ্কট নিরসনে রিকশা ভাড়া নির্ধারণের দাবি দীর্ঘদিন। গত বছরের ফেব্রুয়ারিতে সিটি করপোরেশন ভাড়া নির্ধারণের উদ্যোগ নেয়। এ লক্ষ্যে গঠন করা হয় একটি কমিটি। এই কমিটি গত বছরের সেপ্টেম্বরে নতুন রিকশা ভাড়া নির্ধারণ করে। এরপর সিসিক নগরীর ৫১ টি পয়েন্টে এই ভাড়ার তালিকা টানানোর সিদ্ধান্ত নেয়। অবশেষে সিদ্ধান্ত গ্রহণের আট মাস পর টানানো হচ্ছে রিকশা ভাড়ার তালিকা।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স কর্মকর্তা মো. হেলাল উদ্দিন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাগরিক দুর্ভোগ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে নগরীর ৫১ টি মোড়ে ভাড়ার তালিকা সম্বলিত বোর্ড বসানো হবে।
শনিবার নগরী ঘুরে দেখা যায়, নগরীর লামাবাজার, সোবহানীঘাট পয়েন্টে, নাইওরপুল পয়েন্টসহ বেশ কয়েকটি স্থানে তালিকা সাঁটানো হয়েছে।
জানা যায়, সিটি করপোরেশনের তালিকায় প্রতি কিলোমিটার ১০ টাকা, প্রতি ঘন্টা ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, জীবনযাত্রার ব্যয়, শ্রমের মূল্য সব বিবেচনা করে এই তালিকা তৈরি করা হয়েছে। কোন রিক্সাচালক অথবা মালিকদের সংগঠন এই তারীকার বিরোধিতা করে নি।
সবার সহযোগিতা নিয়ে এটি কার্যকর করা হবে।
তিনি আরো বলেন, বাস্তবতা বিবেচনা করে প্রয়োজন অনুসারে এই তালিকা পরিবর্তন করা হবে।
সিটি কর্পোরেশন সুত্রে জানা যায়- নগরীর রিকাবীবাজারে ২টি এবং মদিনা মার্কেট, বাগবাড়ি, ওসমানী মেডিকেল, চৌহাট্টা, আম্বরখানা, চৌকিদিখি, শাহী ঈদগাহ, বালুচর, টিলাগড়, শিবগঞ্জ, মিরাবাজার, নাইয়রপুল, সোবহানীঘাট, রোজভিউ হোটেলের সামনে, উপশহর, হুমায়ুন রশিদ চত্ত্বর, কীন ব্রিজ, রেল স্টেশন, সুরমা মার্কেট পয়েন্ট, লামাবাজার, জিতু মিয়া পয়েন্ট, তালতলা, কোর্ট পয়েন্ট, বন্দর পেপার পয়েন্ট, কাজীটুলা, নয়া সড়ক, জেল রোড, কুমারপাড়া, কালিঘাট, দর্শন দেউড়ি, কুমারগাঁড়, বাস টার্মিনাল, মিরের ময়দান, পূর্ব দরগাহ গেইট, সুবিদবাজার, শেখঘাট পিছনের মুখ, কাজিরবাজার, মিরাজী শাহ (রহ.) মাজার গেইট, গাজী বুরহান উদ্দিন মাজার গেইট, শিববাড়ি, কদমতলী পয়েন্ট, টেকনিক্যাল, খেয়াঘাট, রেল গেইট ভার্থখলা, ঝালোপাড়া, গোটাটিকর, এমসি কলেজ গেইট, ওসমানী উদ্যানের সামনে, চালিবন্দর পয়েন্ট ও হযরত মানিক পীর (রহ.) করস্থান গেইটে একটি করে ভাড়ার তালিকা সম্বলিত সাইনবোর্ড সাঁটানো হবে।
তালিকায় নির্ধারিত ভাড়া হচ্ছে- কোর্ট পয়েন্ট থেকে টিলাগড় ৩০ টাকা, শিবগঞ্জ ২০ টাকা, মিরাবাজার ১০ টাকা, যতরপুর ১৫ টাকা, উপশহার (এ, আই, এফ, জি, এইচ, জে ব্লক) ৩০ টাকা, উপশহর (বি, সি, ডি, ই ব্লক) ২০ টাকা, নতুন ব্লিজ ২০ টাকা, নতুন ব্রিজ হয়ে দক্ষিণ সুরমা বাস টর্মিনাল ৩৫ টাকা, পুরতন ব্রিজ হয়ে দক্ষিণ সুরমা বাস টার্মিনাল ২০ টাকা, নতুন ব্রিজ হয়ে রেল স্টেশন ৩৫ টাকা, পুরাতন ব্রিজ হয়ে রেল স্টেশন ২০ টাকা, পুরাতন ব্রিজ হয়ে বাবনা পয়েন্ট ২০ টাকা, পুরাতন ব্রিজ হয়ে টেকনিক্যাল ৩০ টাকা, নতুন ব্রিজ হয়ে কদমতলী ৩০ টাকা, পুরাতন ব্রিজ হয়ে কদমতলী ৩০ টাকা।
কোর্ট পয়েন্ট থেকে লাউয়াই ৪০ টাকা, বিসিক শিল্প নগরী ৪০ টাকা, খোজারখোলা ৩০ টাকা, বরইকান্দি ৩৫ টাকা, গোপশহর মকন দোকান ৪০ টাকা, ঝেরঝেরি পাড়া ১৫ টাকা, দর্জিবন্দ ১৫ টাকা, শাহী ঈদগাহ ২০ টাকা, সরকারি কলেজ ছাত্রাবাস ৩৫ টাকা, শিবগঞ্জ সোনাপাড়া ২০ টাকা, বালুচর ৩৫ টাকা, কাজীটুলা ১৫ টাকা, ইলেকট্রিক সাপ্লাই ২০ টাকা, উত্তর কাজীটুলা ২০ টাকা, গোয়াইটুলা ২৫ টাকা, আম্বরখানা ১৫ টাকা, লেচু বাগান ২০ টাকা, চৌকিদেখি ৩০ টাকা, লাক্কাতুরা ৩০ টাকা, হাউজিং এস্টেট ২০ টাকা, বাদাম বাগিচা ৩০ টাকা, মাছিমপুর ১৫ টাকা, দর্শন দেউরী ১৫ টাকা, রাজারগলি ১৫ টাকা, দরগাহ শাহজালাল গেইট ১০ টাকা।
কোর্ট পয়েন্ট থেকে মিরের ময়দান ১০ টাকা, সুবিদবাজার ১৫ টাকা, গোয়াবাড়ি ৩০ টাকা, আখালিয়া বিডিআর ক্যাম্প গেইট ও শাবি ক্যাম্পাস গেইট ৩৫ টাকা, বাগবাড়ি ২০ টাকা, এতিম স্কুল ২০ টাকা, কানিশাইল খেয়াঘাট ৩০ টাকা, নবাব রোড (শেখঘাট পিচের মুখ, কলাপাড়া ডহর) ২০ টাকা, ঘাসিটুলা বেতের বাজার ২৫ টাকা, শেখঘাট ১০ টাকা, ভাঙ্গাটিকর ১৫ টাকা, ভাতালিয়া ১৫ টাকা, রিকাবীবাজার ১৫ টাকা, ওসমানী মেডিকেল ২০ টাকা, দাড়িয়াপাড়া ১০ টাকা, মির্জাজাঙ্গাল ১০ টাকা, জল্লারপাড় ১০ টাকা, পশ্চিম কাজির বাজার ১০ টাকা, ছড়ারপার ১৫ টাকা, কুমারপাড়া পয়েন্ট ১৫ টাকা, কুমারপাড়া (ঝর্নারপাড়) ২০ টাকা।
কোর্ট পয়েন্ট থেকে কুমারগাঁও বাস টার্মিনাল ৪০ টাকা, মিরাবাজার আগপাড়া ১৫ টাকা, সোবহানীঘাট ১০ টাকা, চালিবন্দর ১০ টাকা, তোপখানা ১০ টাকা, আম্বরখানা কলবাখানী ২০ টাকা, পুরতান ব্রিজ হয়ে ভার্থখলা ২০ টাকা, পীর মহল্লা ২৫ টাকা, মেন্দিবাগ ২৫ টাকা, সাদাটিকর ৩০ টাকা, কুশিঘাট ৩৫ টাকা, শাপলাবাগ ৩৫ টাকা, টুলটিকর ৪০টাকা ও মিরাপাড়া ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
নগরীর কাজলশাহ এলাকার বাসিন্দা রাহুল তালুকদার বলেন, এটি একটি ভাল উদ্যোগ। কিন্তু রিকশাচালকরা যদি এই ভাড়ার যেতে না চায় তাহলে কি করা হবে, কার কাছে অভিযোগ দিতে হবে তাও নির্ধারণ করা প্রয়োজন। নতুবা এটি কার্যকর হবে না।
আপনার মন্তব্য