২২ মে, ২০১৬ ১৫:০৯
উচ্চ শিক্ষার ব্যবস্থা, কমিউনিটি ক্লিনিকে নতুন পদসৃষ্টি, সরকারী চাকুরীতে ১০ গ্রেডে উন্নীতকরণসহ ৫ দফা দাবীতে মানববন্ধন ও প্রতীকী অনশন কর্মসূচী পালন করেছে সিলেট মেডিক্যাল এসিসটেন্স ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা।
রোববার (২২ মে) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে কর্মসূচীতে অংশ নেন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী।
বক্তব্য রাখেন ৫ দফা বাস্তবায়ন কমিটির সভাপতি বিপ্লব রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমন্বয়ক ড. শিব্বির আহমদ, সাব কমিটির সহ-সভাপতি জাকারিয়া শামীম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আজ দেশের হাজার হাজার ম্যাটস শিক্ষার্থী অনিশ্চিত জীবন যাপন করছেন। অধিকাংশই পাশ করার পর পাচ্ছেন না সরকারী-বেসরকারি চাকুরি।
এছাড়া বক্তারা ইন্টার্ন শিক্ষার্থীদের জন্য আলাদা নীতিমালা গঠন ও আলাদা মেডিক্যাল এডুকেশন বোর্ড গঠনের দাবী জানান।
দ্রুত এসব দাবী বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান বক্তারা। দাবী পূরণ না হলে সারা দেশের সকল ম্যাটস শিক্ষার্থী, ইন্টার্ন ও ডিপ্লোমা চিকিৎসকদের সমন্বয়ে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও জানান বক্তারা।
আপনার মন্তব্য