২২ মে, ২০১৬ ১৮:২৪
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বশির মিয়ার অফিস ভাংচুর করেছে আওয়ামীলীগের বিদ্রোহী প্রাথীর লোকজন। এ সময় স্বতন্ত্র প্রাথীর লোকজনের হামলায় ইউনিয়ন আওয়ামলীগের সাধারন সম্পাদক শামিমুর রহমানসহ-১০জন আহত হয়।
গুরুতর আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, বুল্লা ইউনিয়নের আওয়ামীলীগের চেয়ারম্যান প্রাথী বশির মিয়ার লোকজন বাণেশ্বর বাজরে তাদের অফিসে বসে টিভি দেখার সময় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমানের লোকজন আকস্মিকভাবে বশির মিয়ার অফিসে হামলা করে ভাংচুর চালায়। এ সময় অফিসে থাকা আওয়ামীলীগ নেতাকমী ও বশির মিয়ার সমর্থকরা বাধা দিলে তাদের উপর হামলা করা হয়।
গুরুতর আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) কেএম আজমিরুজ্জামান একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
এ ব্যাপারে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বশির মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ,আওয়ামীলীগের টিকেট না পেয়ে মিজানুর রহমান বিদ্রোহী হয়ে নির্বাচন করছেন। তিনি আওয়ামীলীগের টিকেট না পাওয়ায় ক্ষুব্ধ হন। এরই জের ধরে এ ঘটনা ঘটিয়েছে।
আওয়ামীলীগের বিদ্রোহী প্রাথী মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে উনাকে পাওয়া যায়নি।
থানার পরিদর্শক(তদন্ত)কেএম আজমিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মন্তব্য