২৩ মে, ২০১৬ ২৩:১৬
দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন এক যাত্রী। অজ্ঞান অবস্থায় সোমবার রাত ১০ টার দিকে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করেন স্থানীয় এলাকাবাসী। অানুমানিক ৪০ বছর বয়স্ক এই ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মোগলবাজার এলাকার বাসিন্দা নন্দন পাল ও দুলাল আহমদ জানান, মোগলবাজারের শক্তিঘর এলাকার রেল লাইনের পাশে এক যুবককে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। সাথেসাথে তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে ওই হাসপাতালটির ৩য় তলার ১১ নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন আহত ব্যক্তি।
নন্দন ও দুলাল জানান, সম্ভবত চলন্ত ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন। অবচেতন অবস্থায় ট্রেন থেকে পড়ে যান।
আপনার মন্তব্য