নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০১৫ ১৪:৫৫

কোম্পানীগঞ্জ থেকে মাদক উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে সাড়ে ৮ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার করেছে বিজিবি। সোমবার রাত সাড়ে ৮টায় উপজেলার মাঝেরগাঁও এলাকায় বিজিবি ৫ ব্যাটেলিয়নের অধিনস্থ উৎমা বিওপির একটি প্রতিনিধি দল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এ মাদক উদ্ধার করে।

উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১৪৬ বোতল অফিসার চয়েজ মদ, ১৪ ক্যান বিয়ার, ৪০ বোতল ফেনসিডিল। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৮ লাখ ৬১ হাজার ৭৫০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে। 

 

 

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত