জগন্নাথপুর প্রতিনিধি

২৫ মে, ২০১৬ ০০:১৬

জগন্নাথপুরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৯ প্রার্থীকে জরিমানা

জগন্নাথপুরে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৯ প্রার্থীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে উপজেলার কলকলিয়া ইউনিয়ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

অভিযানকালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির চেয়ারম্যান প্রার্থী রফিক মিয়া ৫ হাজার, জাপার চেয়ারম্যান প্রার্থী গয়াছ মিয়া ৫ হাজার, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য প্রার্থী আব্দুল হাশিম ২ হাজার, রিতা রাণী দেব ২ হাজার, বাতির মিয়া ২ হাজার, ছমিরুল হক ২ হাজার, ছফেদা বেগম ২ হাজার, তারা মিয়া ২ হাজার ও আজিজুর রহমানকে ২ হাজারসহ ৯ জন প্রার্থীকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত