নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০১৬ ১৩:৫৬

ইউকে ভিসা প্রসেসিং সেন্টার বাংলাদেশে ফেরানোর দাবিতে আম্বরখানায় গণস্বাক্ষর

ব্রিটিশ ভিসা প্রসেসিং সেন্টার ভারত থেকে বাংলাদেশে পুনরায় ফিরিয়ে আনার দাবিতে আম্বরখানা পয়েন্টে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল (এসডিসি)।

বুধবার (২৫ মে) গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে স্বাক্ষর দিয়ে ন্যায্য দাবি আদায়ে একমত পোষণ করেছেন স্থানীয় জনতা। এর আগে গত ১৮ মে নগরীর কোর্ট পয়েন্টে ৫দিন ব্যাপী এসডিসির গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার মামুন আলী আখতার।

আরও পড়ুনইউকে ভিসা প্রসেসিং সেন্টার বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে গণস্বাক্ষর

অতিদ্রুত ইউকে ভিসা সেন্টার বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি বাস্তবায়ন করার জন্য ব্রিটিশ সরকার ও বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন  তারা । গণস্বাক্ষর কর্মসূচীতে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, আইনজীবী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক, সরকারী ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীগণ স্বতঃস্ফূর্তভাবে এসডিসির কর্মসূচীর প্রতি একাত্মতা ঘোষণা করে গণস্বাক্ষরে অংশগ্রহণ করেন।

এসডিসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার মামুন আলী আখতার, সাধারণ সম্পাদক আব্দুল আলিম জুয়েল,  কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি স্নেহাংষু ভট্টাচার্য,  দপ্তর সম্পাদক নাছির আহমদ খান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত