নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০১৬ ২২:৩৩

বালাগঞ্জ ও ওসমানীনগরের ১৪ ইউনিয়নে বিদ্রোহীদের নিয়ে বিপাকে আ. লীগ

সিলেটের বালাগঞ্জ ও ওসমানীনগরের ১৪টি ইউনিয়ন পরিষদে শনিবার অনুষ্টিত হবে নির্বাচন। এই অংশ নির্বাচনে নেওয়া চেয়ারম্যান পদে ৬৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে আওয়ামী লীগের ১০ জন এবং বিএনপির ৫জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায়। বিদ্রোহী থাকায় এ দুটি উপজেলায় বিপাকে রয়েছে আওয়ামীলীগ।

বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় ৯জন বিদ্রোহী প্রার্থীকে ইতিমধ্যে বহিষ্কার করেছে আওয়ামীলীগ। এই দুটি উপজেলায় বিদ্রোহী প্রার্থীর পক্ষে যাতে কোনো কর্মী-সমর্থক কাজ না করেন, সেই নির্দেশনাও দেওয়া হয়েছে আওয়ামীলীগ থেকে।

বালাগঞ্জ : ২৯ জন চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বালাগঞ্জ উপজেলার ছয় ইউনিয়নে। উপজেলার চার ইউপিতে আওয়ামী লীগের  বিদ্রোহী প্রার্থী রয়েছেন ছয়জন। অপরদিকে মাত্র একটি ইউপিতে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। বালাগঞ্জ ইউপিতে আটজন প্রার্থী রয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের আবদুল মতিন, বিএনপির আবদুল মুনিম ও জাতীয় পার্টির মোক্তার মিয়া নির্বাচন করছেন। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ মো. মঞ্জুরুল ইসলাম ও বিএনপির শেখ জামাল আহমদ। পূর্ব গৌরীপুর ইউপিতে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত হিমাংশু রঞ্জন দাস এবং বিএনপি মনোনীত মুজিবুর রহমান রয়েছেন। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আজমল রউফ বেগ।

বোয়ালজুড় ইউপিতে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত আনহার মিয়া এবং বিএনপি মনোনীত মো. শেখ আলাউদ্দিন রয়েছেন। পূর্ব পৈলনপুর ইউপির পাঁচ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের আবদুল মতিন, বিএনপির নজরুল ইসলাম ও জাতীয় পার্টির শেখ মো. শফিউল আলম নির্বাচন করছেন। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. ছান উল্লা।

দেওয়ানবাজার ইউপির তিন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের আবদুল কাদির ও বিএনপির নাজমুল আলম নির্বাচন করছেন। পশ্চিম গৌরীপুর ইউপির পাঁচ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের আমিরুল ইসলাম ও বিএনপির লুৎফুর রহমান নির্বাচন করছেন। এ ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তিনজন। এঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নাসির উদ্দিন, সদস্য আজমল আলী ও আবদুর রহমান।

ওসমানীনগর : ওসমানীনগর উপজেলার আট ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৫ জন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের চারটি ইউপি ও বিএনপির চারটি ইউপিতে বিদ্রোহী প্রার্থী রয়েছেন। গোয়ালাবাজার ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী মজনু মিয়া ও বিএনপির সৈয়দ কওছর আহমদ। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান।

তাজপুর ইউপির চার প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী অরুণোদয় পাল, বিএনপির ইমরান রব্বানী এবং জাতীয় পার্টির আশরাফ মিয়া নির্বাচন করছেন। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এনামুল হক পীর।

দয়ামীর ইউপির পাঁচ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের আব্দুল হামিদ, বিএনপির এস টি এম ফখরউদ্দিন এবং জাতীয় পার্টির ছৈদুল ইসলাম। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী নুরউদ্দিন আহমদ। উসমানপুর ইউপির পাঁচ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মো. নেফা মিয়া, বিএনপির মুক্তার আহমদ ও জাতীয় পার্টির কাজী তুহেল আহমেদ নির্বাচন করছেন। এখানে মযনুল আজাদ ফারুক আওয়ামী লীগের ও ওলিউর রহমান বিএনপির বিদ্রোহী প্রার্থী।

উমরপুর ইউপিতে আওয়ামী লীগের গোলাম কিবরিয়া, বিএনপির এইচ এম রায়হান আহমদ এবং জাতীয় পার্টির প্রাথী আজিজুর রহমান। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুছ ছালাম।সাদিপুর ইউপির চার প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের কবির উদ্দিন আহমদ, বিএনপির আবদুর রব ও জাতীয় পার্টির আবদুর মহিম এবং পশ্চিম পৈলনপুর ইউপির পাঁচ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের শেরওয়ান আহমদ, বিএনপির কয়েছ আহমদ চৌধুরী ও জাতীয় পার্টির শেখ আবদুল মালিক নির্বাচন করছেন।

এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল হাফিজ। বুরুঙ্গাবাজার ইউপিতে আওয়ামী লীগ থেকে মকদ্দছ আলী এবং বিএনপি থেকে সাজ্জাদুর রহমান নির্বাচন করছেন।

আপনার মন্তব্য

আলোচিত