১১ মার্চ, ২০১৫ ১২:১৯
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে সভা আহ্বান করাকে কেন্দ্র করে জারি করা ১৪৪ ধারা আরও দুইদিন বলবৎ থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার(১০ মার্চ) বিকেলে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আরও দুই থেকে তিনদিন জাউয়াবাজার এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
সোমবার (৯ মার্চ) উপজেলার ছাতারকই গ্রামের লন্ডন প্রবাসী গয়াছ মিয়া স্থানীয় জাউয়া বাজারে সকাল ১০টায় সভার আহ্বান করেন।
অপরদিকে, একই সময়ে একই জায়গায় উপজেলার পাইগাও গ্রামের আরেক লন্ডন প্রবাসী আলী জ্যাকোও সভা আহ্বান করেন। এজন্য সংঘর্ষ এড়াতে সোমবার সকাল ৬টা থেকে উপজেলা প্রশাসন জাউয়া বাজার ও এর আশপাশে ১৪৪ ধারা জারি করে।
জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, বজাউয়াবাজার এলাকায় পুলিশের বিশেষ টহল জোরদার রয়েছে।
আপনার মন্তব্য