২৮ মে, ২০১৬ ১৩:৫২
চারদিকে থৈ থৈ পানি। বন্যায় তলিয়ে গেছে সব। ভোটকেন্দ্রের স্কুলটি যেনো সাগরের মাঝখানে একটা ছোট্ট দ্বীপ। চারদিকে পানির মধ্যে একটুকরো স্থলভাগ। এমন দুর্যোগও ঠেকাতে পারেনি ভোটারদের। নৌকার উপর দাঁড়িয়ে-বসে লাইন ধরে ভোট দিচ্ছেন তারা।
আজ (শনিবার) দুপুরে সিলেটের বালাগঞ্জের পূর্ব গৌরিপুর ইউনিয়নের শ্রীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় এ দৃশ্য।
এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, কেন্দ্রের ৬০০ ভোটের মধ্যে দুপুর ১২ টা পর্যন্ত প্রায় ৩০০ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
জানা যায়, বন্যায় এই ইউনিয়নের বেশিরভাগ এলাকায়ই তলিয়ে গেছে। ডুবে গেছে রাস্তাঘাট। ইউনিয়নের ৮ ভোটকেন্দ্রেরই আঙ্গিনাসহ আশপাশ বন্যায় তলিয়ে গেছে। ফলে নৌকার উপর লাইন ধরেই ভোট দিতে হচ্ছে ভোটারদের।
এই ইউনিয়নটি চাতাল, মাইঝালসহ কয়েকটি হাওর পরিবেষ্টিত হওয়ায় বন্যার পানিতে দ্রুত তলিয়ে যায় বলে জানিয়েছেন এলাকাবাসী।
আপনার মন্তব্য