২৮ মে, ২০১৬ ২১:৫২
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির খবরও পাওয়া গেছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবুল হাসান ও স্বতন্ত্র প্রার্থী তৈয়ব মিয়ার সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, বুধরাইল কেন্দ্রে নির্বাচনী ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
তিনি আরো জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে। প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে এ ব্যাপারে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মন্তব্য