নবীগঞ্জ সংবাদদাতা

২৯ মে, ২০১৬ ১২:৫২

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার (২নাম্বার) নামকস্থানে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মহিলাসহ ৩ জন নিহত হয়েছেন। এবং আহত হয় হয়েছেন আরো অন্তত ৮ জন। এসময় মহাসড়কের ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

রবিবার (২৯ মে) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, রবিবার সকাল থেকেই ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক চালকদের নিকট থেকে চাঁদা আদায় করছিল হাইওয়ে পুলিশ। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা একটি পাথর ভর্তি ট্রাককে হাইওয়ে পুলিশ ধাওয়া দিলে ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় উল্লেখিতস্থানে আসা মাত্রই সিলেট গামি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় মাইক্রোবাসটি ধুমড়ে মুচড়ে গিয়ে পার্শের একটি জমিতে পড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা অজ্ঞাত ৩ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় অন্তত ৮জন। তবে তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মহাসড়কের যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষিাভ মিছিল দেয়। এক পর্যায়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ও হাইওয়ে পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

প্রায় ১ ঘন্টা পর খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও নব-নির্বাচিত স্থানীয় চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের হস্তক্ষেপে পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক হয়।

আপনার মন্তব্য

আলোচিত