১১ মার্চ, ২০১৫ ১৫:৪৩
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ ৩০ যাত্রী আহত হয়েছেন।বুধবার দুপুর ১২টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কে বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। তাদের মৌলভীবাজার ও কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, দুপুর ১২টার দিকে বিদ্যুৎ অফিসের সামনে মৌলভীবাজার থেকে ছেড়ে আসা নাহিদ পরিবহন (মৌলভীবাজার ঝ ০৪-০০৫২) নামে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে কুলাউড়া থেকে ছেড়ে আসা নাহিদ খান (মৌলভীবাজার ঝ ০৪-০০৫৫) নামে অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের শিশু ও নারীসহ ৩০ যাত্রী আহত হন।
এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, বাস দু’টিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। চালকদের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সড়ক আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য