বানিয়াচং প্রতিনিধি

৩০ মে, ২০১৬ ২০:১২

বানিয়াচং উপজেলা পরিষদের ৩ কোটি টাকার বাজেট পেশ

বানিয়াচং উপজেলা পরিষদে ২০১৬-১৭ অর্থ বছরে ৩ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে।

রোববার (২৯ মে) দুপুরে স্থানীয় সভাপক্ষে বিভিন্নস্তরের মানুষের উপস্থিতিতে বাজেট পেশ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ।

প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩০লাখ ২০হাজার টাকা। ঘাটতি দেখানো হয়েছে ৩০ লাখ ২০ হাজার টাকা। ভৌত অবকাঠামো ও দারিদ্র হ্রাসকরণকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

বাজেট পেশ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, রিপোর্টাস ইউনিটি সভাপতি শেখ নমীর আলীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ।

 

আপনার মন্তব্য

আলোচিত