০৩ জুন, ২০১৬ ১৪:১১
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৫৫ বোতল ভারতীয় মদ ও ৯ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা।
বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাজ্জাদ হোসেন জানান-শুক্রবার ভোর রাতে বিজিবি ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েক আলম বাদশার নেতৃত্বে বিজিবি টহলদল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন।
একই দিন তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির হাবিলদার ইবাদুল ইসলামের নেতৃত্বে বিজিবির অপর একটি টহলদল গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ভান্ডারুয়া এলাকায় অভিযান চালিয়ে ৯ কেজি ভারতীয় গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।তিনি আরও জানান,বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছে।
আপনার মন্তব্য