নিউজ ডেস্ক

১২ মার্চ, ২০১৫ ২২:১৭

তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে’র মাতৃবিয়োগ

তথ্যচিত্র নির্মাতা ও সম্মিলিত নাট্যপরিষদ সিলেট -এর সাবেক সভাপতি, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নিরঞ্জন দে যাদু’র মা চামেলী দে বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২:১০ মিনিটে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

উল্লেখ্য, চামেলী দে বিগত কয়েক বছর যাবৎ শয্যাশায়ী ছিলেন। মৃত্যকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। 

বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর মরদেহ সিলেটের চালিবন্দর মহাশ্মশানে দাহকার্য সম্পন্ন হয়। 

আপনার মন্তব্য

আলোচিত