নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০১৫ ২৩:২১

সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপে গুলিবিনিময়, দোকানপাট ভাংচুর-অগ্নিসংযোগ(ভিডিও)

তালতলায় আতংক

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট নগরীর তালতলায় ছাত্রলীগের দুইপক্ষের সংঘষে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০ টায় জেলা ছাত্রলীগ সভাপতি সামাদ ও মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক পিযুষ গ্রুপের মধ্যে এ সংঘষের ঘটনা ঘটে। এ সময় ইসলামী ব্যাংকের তালতলা শাখা, নবান্ন রেস্টুরেন্টসহ ৪টি মোটরসাইকেল ও বেশকয়েকটি রিকশায় অগ্নিসংযোগ করে দুই গ্রুপ।

সংঘাতকারীরা নগরীর রেজিস্টারি মাঠের ভাসমান কাপড়ের দোকানগুলোও জ্বালিয়ে দেয়। সংঘর্ঘ চলাকালে ৩ রাউন্ড গুলি ছুড়ে ও ৮/১০ টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুই গ্রুপ। সংঘাতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিরব ভূমিকা পালন করে বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন। সংঘাতের একপর্যায়ে পিযুষ গ্রুপ রেজিস্টারি মাঠের পেছন দিয়ে পালিয়ে যায় ও সামাদ গ্রুপ অস্ত্রশস্ত্র নিয়ে রেজাস্টারি মাঠ এলাকায় অবস্থান নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার রাতে সিলেট ছাত্রলীগের পিযুষ গ্রুপ ও সামাদ গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে একপর্যায়ে সামাদ গ্রুপের ধাওয়া খেয়ে পিযুষ গ্রুপ তালতলা ছেড়ে পালিয়ে যায়।

একটি সূত্র জানিয়েছে, বুধবারের ঘটনার বদলা নিতেই বৃহস্পতিবার রাত ১০ টার দিকে অস্ত্রশস্ত্রসহ ৫০/৬০ জনের দল নিয়ে পিযুষ গ্রুপ তালতলায় হামলা চালায়। এসময় তারা দোকানপাট ও যানবাহন ভাংচুর থাকে। হামলার খবর পেয়ে সামাদ গ্রুপ এগিয়ে আসলে দু’পক্ষের মধ্যে সংঘাত বেঁধে যায়। সংঘাতকালে ককটেল বিস্ফোরণ ও গুলিবিনিময় করে দু’পক্ষ। একপর্যায়ে সামাদ গ্রুপের সাথে টিকতে না পেরে পিছু হঠে পিযুষ গ্রুপ। এসময় সামাদ গ্রুপের কর্মিরা পিযুষের নিয়ন্ত্রনে থাকা রেজিস্টারি মাঠের ভাসমান দোকানগুলিতে আগুন ধরিয়ে দেয়।

অপর একটি সূত্র জানিয়েছে, দীর্ঘ দিন ধরে সিলেটের তালতলা-তেলিহাওর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। বেশ কিছু দিন ধরে পিযুষ গ্রুপ স্থান পরিবর্তন করে রেজিষ্ট্রারি মাটের অবৈধ স্থাপনায় আস্তানা গড়ে তুলেন। এতে ক্ষুব্দ হয়ে বৃহস্পতিবার রাতে সামাদ গ্রুপের নেতা কর্মিরা মিছিল সহকারে তেলিহাওর থেকে তালতলা আসলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় অন্তত ১০ মিনিট তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

সংঘর্ষের সময় সামাদ গ্রুপের কর্মীরা রেজিষ্ট্রারি মাঠের অবৈধ স্থাপনায় ভাংচুর চালায়। এতে পিযুষ গ্রুপের তিন কর্মী আহত হন বলে জানা গেছে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ অবস্থান নিয়েছে। দমকল বাহিনীর একটি দল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তালতলা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের কতোয়ালি মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে এসেছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।

 

ভিডিও : তালতলায় ছাত্রলীগের তান্ডব

আপনার মন্তব্য

আলোচিত