০৪ জুন, ২০১৬ ১৭:০৮
শেষ ধাপের ইউপি নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সম্মুখ থেকে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৪ জুন) আড়াইটায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সুজন দাশ (২৫),জিতু মিয়া (২৬),তারেক আহমদ (১৮),ফখরুল আহমদ (২৮),রুবেল মিয়া (২৬) ও রুয়েল আহমদ (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোট কেন্দ্রের সামনে ওই সময়ে এসে একটি মাইক্রোবাস থামলে সন্দেহমুলক গাড়িটি তল্লাশী করা হলে গাড়ির ভিতরে দেশীয় অস্ত্র পাওয়া যায়। পরে অস্ত্রসহ তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
উল্লেখ্য,শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের ১২ উপজেলার ৮৬ ইউনিয়নের ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল ৪ টায়। এখন চলছে ভোট গণনার কাজ।
আপনার মন্তব্য