০৪ জুন, ২০১৬ ১৯:২১
সুনামগঞ্জের ধর্মপাশার ৪ নং মধ্যনগর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী প্রবীর বিজয় তালুকদার নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আব্দুল কাইয়ুম মজনু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬ শ ভোট।
স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মী সূত্রে এই তথ্য পাওয়া যায়। তবে নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোন ফলাফল ঘোষণা করেন নি।
উল্লেখ্য, শনিবার (৪ জুন) শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য