০৪ জুন, ২০১৬ ২১:২৫
সুনামগঞ্জের ধর্মপাশায় পাইকুরাতি ইউনিয়নের বেকিজুড়ায় সদস্য (মেম্বার) পদে বিজয়ী হয়েছেন সামসুল হক। তবে বিজয় উৎসব শুরুর আগেই পুত্র হারানোর বিষাদের মুখে পড়েছেন শামসুল।
তিনি বিজয়ী হওয়ার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমর্থকদের হামলায় নিহত হয়েছেন তাঁর ছেলে কোহিনুর হক (১৮)। এতে আহত হয়েছেন আরো ৬ জন।
শনিবার সন্ধ্যার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার পাইকুরাতি ইউনিয়নের বেকিজুড়া গ্রামের বেকইজুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগণনা শেষে মেম্বার (ইউপি সদস্য) প্রার্থী সামসুল হককে বজিয়ী ঘোষণা করা হয়। এতে প্রতিদ্বন্দ্বি মেম্বার প্রার্থী তৌফিক মিয়া ক্ষুব্দ হয়ে তাঁর সমর্থকদের নিয়ে হামলা চালান। এসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষে বিজয়ী মেম্বার সামসুল হকের ছেলে কোহিনুর হক ঘটনাস্থলেই প্রাণ হারায়। আহত হন আরো ৬ জন। আহতদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।
ধর্মপাশা থানার ওসি গোলাম কিবরিয়া এই হতাহতের বিষয়টি জানিয়ে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপনার মন্তব্য