নিজস্ব প্রতিবেদক

০৫ জুন, ২০১৬ ১৯:১৯

সিলেটটুডে’র বার্তা সম্পাদকের বাসায় চুরি, লেপটপ-মোবাইল খোয়া

সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম’র বার্তা সম্পাদক মাসুকুজ্জামান তাপাদার (একুশ তাপাদার)-এর বাসায় চুরির ঘটনা ঘটেছে।

রবিবার (৫ জুন) ভোরে  মাসুকুজ্জামানের বাসা থেকে ল্যাপটপ, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় চোরেরা।

এ ব্যাপারে মাসুকুজ্জামান বাদী হয়ে শাহপারান থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ২।

মাসুকুজ্জামান জানান, বাসায় তিনি ও তাঁর মা ছিলেন। রোববার ভোরে তাঁর মা ঘুম থেক উঠে দেখেন আলমারির দরজা খোলা ও আসবাবপত্র মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মায়ের চিৎকারে তিনি ঘুম থেকে উঠে দেখতে পান- বাসার ছাদের দরজা ভাঙ্গা এবং শোবার ঘরে রাখা ল্যাটপট, দুটি মোবাইল ফোন ও আলমারির ভেতরে থাকা নগদ ১৬ হাজার টাকা নেই। খোয়া যাওয়া মোবাইল ফোনের মধ্যে একটি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম’র; যার নং-০১৭৩৭২৮৩৩৭৯। নগদ টাকাসহ খোয়া যাওয়া জিনিসিপত্রের মূল্য আনুমানিক এক লাখ ২০ হাজার টাকা হবে বলে জানান তিনি।

তার ধারণা, ভোরের দিকে ছাদের দরজা ভেঙ্গে ঘরে চোর ঢুকে এসব নিয়ে গেছে।

চুরির খবর পেয়ে সকালেই সুরমা গেইট পুলিশ ফাঁড়ির এসআই কামরুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এছাড়া সেনা নিরপত্তা ইউনিটের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

দুপরে মাসুকুজ্জামান তাপাদার বাদী হয়ে মহানগরীর শাহপরান থানায় একটি মামলা দায়ের করেন।

শাহপারান থানার সহকারী কমিশনার সাজ্জাদুল হাসান মামলা মামলা দায়েরের কথা স্বীকার করে বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

আপনার মন্তব্য

আলোচিত