নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ, ২০১৫ ২২:০৬

ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ দ্রুত অগ্রসরমান : এমপি কয়েস

সিলেট-৩ আসনের এমপি ও প্যানেল স্পীকার মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস বলেছেন- ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই, আমরা সামনের দিকে দ্রুত অগ্রসর হচ্ছি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ক্রীড়াঙ্গণ এখন শক্তিশালী হয়ে উঠেছে। শুধু দেশে নয় বিদেশের মাটিতেও বাংলাদেশের খেলোয়াড়রা দিন দিন সুনাম অর্জন করতে সক্ষম হচ্ছেন। এরই ধারাবাহিকতায় বিশ্বকাপ ক্রিকেটে বাংলার টাইগাররা শক্তিশালী দলকে হারিয়ে কোয়াটার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। 

শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে ৮ম চরমোহাম্মদপুর টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন-প্রতিযোগিতামূলক খেলার আয়োজনের মাধ্যমে দক্ষ খেলোয়াড় গড়ে তোলা সম্ভব। এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রোধ করা সম্ভব হবে। 

বিসিএস ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় সুয়েব একাদশ সিলামের বিরাহিমপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলকে ১টি ফ্রিজ ও রানার্সআপ দলকে ১টি রঙিন টেলিভিশন তুলে দেন।

প্রবীন ব্যক্তিত্ব আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও বিসিএস ক্লাবের সাধারণ শাহিন আহমদের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, জেলা আ’লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনুল ইসলাম, সিলাম ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরী, মোগলাবাজার থানার ওসি শফিকুল ইসলাম, সমাজসেবী শাহ রফিক, প্রবাসী মনোয়ার হোসেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাব সভাপতি মাসুক মিয়া, আওয়ামীলীগ নেতা হাজী আব্দুল মতিন, আতিকুর রহমান মাষ্টার, নেছার আলী, হাজী দুদু মিয়া, শ্রমিকলীগ নেতা আনোয়ার হোসেন মাষ্টার, সমাজকর্মী এস এ ফয়ছল, সিলাম ইউপির প্যানেল চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক ইকরাম হোসেন বখত, যুগ্ম আহ্বায়ক আশিক আলী, তুহিন চৌধুরী, আব্দুস সামাদ, কয়েছ আহমদ মেম্বার, শাহনূর মেম্বার, সাদিকুর রহমান মেম্বার, হাজী আব্দুর রউফ, হাজী আব্দুল মান্নান, মইনুল ইসলাম মেম্বার, মাষ্টার আবুল হোসেন, কামাল আহমদ চৌধুরী, নজরুল ইসলাম, দুলাল আহমদ, সেলিম আহমদ, বিলাল কিবরিয়া অপু, মোখতার হোসেন প্রমুখ। 

 

 

আপনার মন্তব্য

আলোচিত