১৩ মার্চ, ২০১৫ ২২:১৭
সিলেটের নগরীর দক্ষিণ সুরমার কদমতলীতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৯। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী বাস টার্মিনাল থেকে তাদেরকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর এএসপি মাইন উদ্দিন চৌধুরী।
আটককৃতরা হলেন- সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার হরিকলস গ্রামের রায়হান আহমদ ও একই উপজেলার বাউচর গ্রামের সুমন আহমদ।
এএসপি মাইন উদ্দিন জানান- ইয়াবা ব্যবসায়ীরা কদমতলী বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। এসময় ১৮৫ পিস ইয়াবাসহ বিশ্বনাথ উপজেলার রায়হান ও সুমন নামের দুই যুবককে আটক করা হয়।
আপনার মন্তব্য