সিলেটটুডে ডেস্ক

১৪ মার্চ, ২০১৫ ১৩:৩২

দিরাইয়ে সিনেমাটিক কায়দায় ধর্ষণ মামলার আসামি ছিনতাই

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পুলিশের ওপর হামলা করে সিনেমাটিক কায়দায় ধর্ষণ মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার স্বজনরা।

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পুলিশের ওপর হামলা করে সিনেমাটিক কায়দায় ধর্ষণ মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার স্বজনরা।
শনিবার (১৪ মার্চ) ভোররাতে উপজেলার রাজানগর ইউনিয়নের ঘচিয়া গ্রামে ওই ঘটনায় তিন পুলিশ আহত হয়েছেন বলে দিরাই থানার ওসি বায়েছ আলম জানিয়েছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।
আহত উপ-পরিদর্শক সেলিম আহমদ, রূপকর নাথ ও মহাদেব বাচারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি বায়েছ জানান, ধর্ষণ মামলার আসামি দিলাল মিয়াকে (২৮) ঘচিয়া গ্রামে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় হামলার মুখে পড়েন পুলিশ সদস্যরা।
“দিলালের ১৫-২০ জন স্বজন ‘ডাকাত ডাকাত’ চিৎকার করে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে।”
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধারের পাশাপাশি  পাঁচজনকে আটক করা হয় বলে জানান ওসি।
আসামি দিলালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।



আপনার মন্তব্য

আলোচিত