সিলেটটুডে ডেস্ক

০৯ জুন, ২০১৬ ২৩:৩৪

শ্রীমঙ্গলে বিশ্ববিদ্যালয় ছাত্রের ল্যাপটপসহ কাগজপত্র চুরি

শ্রীমঙ্গলে বিশ্ববিদ্যালয় ছাত্রের ব্যাগ চুরির ঘটনা ঘটেছে। ব্যাগের মধ্যে রাখা ল্যাপটপ, মোবাইলসহ জরুরি কাগজপত্র নিয়ে গেছে চোরচক্র। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র রাফসান এ রউফ।

গত বুধবার সকালে ঢাকা থেকে ট্রেনযোগে শ্রীমঙ্গল আসার পথে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তিনি শ্রীমঙ্গল রেলওয়ে থানায় সাধারণ ডায়রি (নম্বর ২১৩/১৬) করেছেন। তিনি ভৈরববাজারের ডা. আমিনুল ইসলামের ছেলে।

জানা গেছে, গত বুধবার ভোরে ঢাকা থেকে ট্রেনযোগে শ্রীমঙ্গল আসেন রাফসান। নোয়াপাড়া আসার পরও তিনি সামনে রাখা ব্যাগ দেখতে পান। পরে একটু ঘুম ঘুম ভাব আসে। শ্রীমঙ্গল আসার পর তিনি দেখেন কাছে রাখা ব্যাগটি নেই। ট্রেনের অন্যান্য আসনে অনেক খোঁজাখুঁজির পরও আর ব্যাগ পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত