নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ, ২০১৫ ১৬:৩০

নগরীতে যৌথ বাহিনীর অভিযান, আটক ২

সিলেট নগরীর সুবিদবাজার লন্ডনী রোড এলাকা থেকে র‌্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর অভিযানে  জামায়াত-শিবিরের দুই সদস্যকে আটক করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত অভিযানে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার ছেচানবাজারের চৌকাছেচান বাজার গ্রামের হারুনুর রশিদের ছেলে আফসার আহমদ (১৮) ও সুনামগঞ্জের মঙ্গলঘাটার আমপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে আবুল কাশেম (২২)। আটকের পর তাদেরকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ এর অধিনায়কের পক্ষে এএসপি মো. জালাল উদ্দিন আহম্মদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

 

 

আপনার মন্তব্য

আলোচিত