১৪ মার্চ, ২০১৫ ১৯:১৫
দেশের চলমান পরিস্থিতিতে সহিংসতা দমনের উদ্দেশ্যে ফেঞ্চুগঞ্জের চাঁনপুুর, ফেরিঘাটসহ বিভিন্ন এলাকায় গত কয়েকদিন বিশেষ অভিযান চালিয়ে ১০টি মোটরসাইকেল আটক করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে এ মোটরসাইকেলগুলো আটক করে।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার এসআই আমির উদ্দীন জানান, আটককৃত মোটরসাইকেলগুলোর চালকদের কাছে কোন প্রকার বৈধ কাগজপত্র না থাকায় মোটরসাইকেলগুলো জব্দ করা হয়েছে। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা করা হয়েছে।
আপনার মন্তব্য