কামাল হোসেন,তাহিরপুর

১৪ মার্চ, ২০১৫ ২১:৫০

তাহিরপুরে ৭শ’ ১১ বছরের প্রাচীন মেলার প্রস্তুতি সম্পন্ন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়  ২৩ কিলোমিটার দৈঘ্যের সীমান্ত নদী যাদুকাটার তীরবর্তী  প্রায় ৭শ’ ১১ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী হয়রত শাহ্জালাল (রঃ)’ র ৩শ’ ৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হযরত শাহ্ আরেফিন (রঃ)’র মহা পবিত্র ওরশ ও শ্রী শ্রী অদ্বৈত্য আর্চা মহাপ্রভুর রাজারগাঁও নবগ্রাম আখড়াবাড়ী  সংলগ্ন যাদুকাট নদীতে পণাতীর্থধামে গঙ্গা  স্নান যাত্রা উপজেলার লউড়েরগর সীমান্তবর্তী আস্তানায় মুসলিম ও সনাতন ধর্মের দু’ আধ্যাত্মিক মহা সাধকের ভক্তবৃন্দের সপ্তাহব্যাপী মিলন মেলা আগামী ১৮ র্মাচ , ৩  চৈত্র  থেকে ২০ মাচ পর্যন্ত ওরশ ও স্নান যাত্রা উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়।
জানাযায়, গতকাল দুপুরে শাহ আরেফিন মাজার সংলগ্ন মাঠে মাজার কমিটির সভাপতি হাজী  জালাল উদ্দিনের সভাপতিত্বে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, তাহিরপুর থানার ওসি তদন্ত  মোহাম্মদ হানিফ, বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন,শাহ আরেফিন মাজার কমিটির সাধারণ সম্পাদক আলম সাব্বির, শ্রী শ্রী অদ্বৈত্য আর্চা মহাপ্রভুর রাজারগাঁও নবগ্রাম আখড়াবাড়ী কমিটির সভাপতি রঞ্জু মূর্খাজি প্রমুখ। এসময় বক্তারা শাহ আরেফিন মেলা ও গঙ্গা স্নান যাত্রায় দেশের বিভিন্ন জেলা ওউপলো থেকে বক্তবৃন্দের যাতে কোন রকম হয়রানি না করা হয় সে লক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এলাকাবাসীর র্সাবিক সহযোগী  চান উপজেলা প্রসাশন ।

আপনার মন্তব্য

আলোচিত