১৪ মার্চ, ২০১৫ ২৩:২৯
সিলেট নগরীর একটি বাসা থেকে অপহৃত স্কুল ছাত্র আবু সাঈদের (৯)মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪মার্চ) রাত সাড়ে ১০টায় নগরীর কুমারপাড়া ঝর্ণার পাড় সবুজ-৩৭ নং বাসার একটি কক্ষে শিশুটির মৃত দেহ পাওয়া যায়।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আসাদুজ্জামান পুলিশ নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছেন। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ দুই জনকে আটক করেছে। তবে তাৎক্ষনিক আটককৃতদের নাম পাওয়া যায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য মঙ্গলবার (১০ মার্চ) নগরীর রায়নগর প্রাথমিক বিদ্যালয় থেকে ফেরার পথে আবু সাঈদকে অপহরণ করে নেয় একদল দুবৃর্ত্ত। সে ওই বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র ও ওই এলাকার দর্জিবন্দ বসুন্দরা ৭৪ নং বাসার মতিন মিয়ার ছেলে।
বিস্তারিত আসছে....
আপনার মন্তব্য