১৩ জুন, ২০১৬ ১৩:১৭
দেশব্যাপী জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযানের চতুর্থ দিনে রোববার মধ্য রাত থেকে সোমবার ভোর পর্যন্ত সিলেট সিলেট জেলায় নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরিরের এক সদস্য, চার জামায়াত শিবির ক্যাডারসহ মোট ২৫ জনকে আটক করেছে পুলিশ। আর মহানগর এলাকায় ১ শিবির সদস্যসহ ২১ জনকে আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
সোমবার (১৩ জুন) দুপুরে জেলা পুলিশের এএসপি (মিডিয়া) সুজ্ঞান চাকমা আটকে খবর নিশ্চিত করে বলেন, আটককৃতদের মধ্যে বিয়ানীবাজা থেকে একজন হিযবুত সদস্য ও শিবিরের ৪ জন শীর্ষ সন্ত্রাসী রয়েছে"।
বিয়ানীবাজার থেকে আটক হিযবুত সদস্যের নাম জুম্মান চৌধুরী। সে জঙ্গিবাদি কার্যক্রমে সক্রিয় ভাবে যুক্ত ছিল বলে সুজ্ঞান চাকমা জানান।
মহানগর পুলিশের কন্ট্রোল রুম জানিয়েছে, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত মহানগর এলাকায় মোট ২১ জনকে আটক করা হয়েছে যার মধ্যে ১জন শিবির ক্যাডার।
এছাড়া গ্রেপ্তারকৃত অন্যান্যদের বিভিন্ন মামলায় আটক করা হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযান টানা ৭ দিন চলবে।
আপনার মন্তব্য