১৫ মার্চ, ২০১৫ ১৭:৫০
কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুরমা চা বাগানে হনুমান ভর (৫৫) নামে এক শ্রমিক আত্মহত্যা করেছেন।
শনিবার (১৪ মার্চ) রাত ৯টায় নিজ ঘরে গলায় কাপড় দিয়ে পেঁছিয়ে আত্মহত্যা করেন।
চা বাগানের শ্রমিকরা জানান, পারিবারিক কলহের জের ধরে হনুমান ভর আত্মহত্যা করেন।
পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
আপনার মন্তব্য