নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০১৫ ১৫:০৭

লামাবাজারে কলোনিতে আগুন

সিলেট নগরীর লামাবাজারে একটি কলোনীতে আগুণ লেগে ৭ টি ঘর ভস্মিভূত হয়ে গেছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় লামাবাজার এলাকার বিলেরপার নাসিরাবাদ আবাসিক এলাকার ৯৬নং বাসায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষয়ক্ষতির সঠিক পরিমান জানা যায়নি।

জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে নাসিরাবাদ এলাকার আব্দুর রউফ এর কলোনীতে হঠাৎ করে আগুন লাগে। আগুন দেখে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রেনে আনেন। তবে এর আগেই কলোনীর ৭টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

কলোনিতে বসবাসকারী আনা মিয়া জানান, কলোনীতে দিন মজুর ৭টি পরিবার বসবাস করেন। তাদের ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিসকর্মী মজনু মিয়া জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রান্না ঘর থেকে কলোনিতে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে। তাৎক্ষনিকভাবে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করা সম্ভব হয়নি।

 

 

আপনার মন্তব্য

আলোচিত