নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০১৫ ১৬:১১

শিশু সাঈদের ঘাতকদের ফাঁসির দাবিতে কুমারপাড়ায় মানববন্ধন

হযরত শাহমীর (রহ.) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র আবু সাঈদ এর হত্যাকরীদের ফাঁসির দাবিতে সিলেট নগরীর কুমারপাড়ায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার দুপুরে ঝরণা তরুণ সংঘের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে কুমারপাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শাহী ঈদগাহ এলাকা প্রদক্ষিণ করে। 

মানববন্ধনে বক্তারা বলেন, ৪র্থ শ্রেণীর ছাত্র আবু সাঈদ হত্যাকান্ডে জড়িত পুলিশ কনস্টেবল এবাদুর ও তার সহযোগীদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করে দৃষ্টান্তুমূলক শাস্তি দিতে হবে। 

ঝরণা তরুণ সংঘের সভাপতি লায়ন সাজুওয়ান আহমদ এর সভাপতিত্বে ও  যুগ্ম সাধারণ সম্পাদক মামুন আহমদ এবং সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজের যৌথ পরিচালনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মুমিন আহমদ, এলাকার বিশিষ্ট মুরব্বি শফিকুর রহমান আলকাস, ফাত্তাহ আহমদ, সংঘের অর্থ সম্পাদক আফছর আহমদ, সহ-অর্থ সম্পাদক হানিফ আহমদ, ক্রীড়া সম্পাদক আলমগীর আহমদ, দপ্তর সম্পাদক কাওছার আহমদ, পাঠাগার সম্পাদক ফেরদৌস আহমদ, কার্যকরী কমিটির সদস্য মাছুম আহমদ, শাফীন আহমদ, আবেদ আহমদ, তোফায়েল আহমদ, আকতার আহমদ, রুহোল আহমদ, শাহিন আহমদ, ফাহাল আহমদ, বাপ্পি আহমদ, শাহ আলম, সোহেল, কবির, সাহিন, সাহান, ইমন প্রমুখ। 

 

 

আপনার মন্তব্য

আলোচিত