১৭ মার্চ, ২০১৫ ১৯:২৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। গত ১৭ মার্চ সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সয়সদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদসহ বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা। পরে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উদ্বোধন করেন জাতীয় সয়সদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা পরিষদের মিলনায়তনের সামনে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার শহীদ মোহাম্মদ ছাইদুল হক’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সয়সদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ মনির, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক চেয়ারম্যান এম.এ রহিম সহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ আব্দুস শহীদ বলেন, আজকে মহান জাতির মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মদিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের যে আহ্বান জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা সংগ্রামে উৎসাহ জুগিয়েছিল। এই উৎসাহের কারনে ৪৩ বছরের আজকের বাংলাদেশ। এই দেশেই মানুষের কল্যানের জন্য তার আত্মত্যাগ এবং সংগ্রাম জাতিকে উজ্জিবিত করেছিল।
আপনার মন্তব্য