বড়লেখা প্রতিনিধি,

১৭ মার্চ, ২০১৫ ২২:২২

জুড়ী সাগরনাল উচ্চ বিদ্যালয়ে হুইপ মো: শাহাব উদ্দিনকে সংবর্ধনা

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৬ মার্চ সোমবার সাগরনাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবার্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের গর্ভনিং বডির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও শিক্ষক মুহিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, শাহ্ নিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, বড়লেখা পৌর কাউন্সিলর তাজ উদ্দিন, প্রধান শিক্ষক দূর্গাম-ল, আব্দুর নুর, আব্দুর রহমান, খনকুর রহমান প্রমূখ।


আপনার মন্তব্য

আলোচিত