১৮ মার্চ, ২০১৫ ১৩:৩৩
ডাকাতদের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তি
ডাকাতদের বাঁধা দিতে গিয়ে গুলিতে আহত হয়েছেন পিতা-পুত্র। ঘটনাটি ঘটেছে সিলেটের জকিগঞ্জ উপজেলার বাটইশাইল গ্রামে।
জানা যায়, বুধবার (১৮ মার্চ) ভোর রাতে জকিগঞ্জ উপজেলার বাটইশাইল গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছেন। গুলিতে আহতরা হলেন, জকিগঞ্জের বাটইশাইল গ্রামের মৃত মজিফ আলী খানের ছেলে সাখাওয়াত আলী খান ও তার ছেলে বাবুল খান।
জকিগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান জানান, বুধবার ভোররাতে বাটইশাইল গ্রামের দুবাই প্রবাসী সামছু মিয়া ও বদরুল মিয়ার বাড়িতে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। তারা ওই বাড়ি থেকে স্বর্ণলঙ্কার, নগদ টাকাসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাতির খবর পেয়ে পাশ্ববর্তী গ্রামের সাখাওয়াত আলী ও বাবুল খান এগিয়ে এলে ডাকাতরা এদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
গুলিবিদ্ধ অবস্থায় এদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
আপনার মন্তব্য