০১ জুলাই, ২০১৬ ০০:৫৪
ব্রিটিশবিরোধী অন্দোলনের কর্মী সত্যেন্দ্র মোহন চক্রবর্তী (৯৯) আর নেই। বৃহস্পতিবার রাতে তিনি সিলেট নগরীর মীরাবাজারস্থ নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মৃত্যুকালে সত্যেন্দ্র মোহন চক্রবর্তী এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
সত্যেন্দ্র মোহন চক্রবর্তীর মূল বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। কিশোর বয়সে শ্রীমঙ্গলে থাকাকালীন সময়ে তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনে যোগ দেন।
রাতেই নগরীর চালিবন্দরস্থ মহাশশ্মানঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে পারিবারের সদস্যরা জানিয়েছেন।
আপনার মন্তব্য