নিজস্ব প্রতিবেদক

০১ জুলাই, ২০১৬ ০১:৪১

রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ আর নেই

সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ মেজর জেনারেল(অব:) অধ্যাপক ডাঃ নাজমুল ইসলাম আর নেই।

চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকাল ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন ডাঃ নাজমুল।

ডাঃ নাজমুল ইসলামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে। শুক্রবার সকাল ১০টায় তাঁর লাশ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে নিয়ে আসা হবে। প্রথম জানাজা শেষে বাদ জুম্মা তাঁর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় নামাজে জানাজা। সেখানেই দাফন করা হবে ডাঃ নাজমুল ইসলামকে।

আপনার মন্তব্য

আলোচিত