১৯ মার্চ, ২০১৫ ১৭:১৭
সিলেট নগরীর দরগাহ মহল্লা থেকে জামায়াত নেতা মুহিবুল হক শাহীনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে কোতোয়ালি থানার এসআই মাসুদ রানার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মুহিবুল হক জালালাবাদ থানার শিবেরবাজার এলাকার বড় খাপন গ্রামের বাসিন্দা। তিনি দরগাহ মহল্লার পায়রা-১১ নং বাসায় বসবাস করতেন।
তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার এসআই মাসুদ রানা।
আপনার মন্তব্য