০১ জুলাই, ২০১৬ ১২:৪৫
শুক্রবার ভোররাতে সিলেট থেকে ৬ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। নগরীর শেখঘাট এলাকায় কাজিরবাজার ব্রিজ পার হয়ে যাওয়ার সময় জিতু মিয়ার পয়েন্ট থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এসময় ছিনতাইকারীদের কাছ থেকে রক্তমাখা ছোরাসহ ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রোবাস আটক করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার সহকারি কমিশনার মো. নূরুল হুদা আশরাফী।
তিনি জানান- ছিনতাইকারীদের একটি দল আসছে এমন তথ্য পেয়ে কাজিরবাজার সেতুর উত্তরপ্রান্তে জিতু মিয়ার পয়েন্ট এলাকায় ব্যারিকেড দেয় পুলিশ। পুলিশের ব্যারিকেড দেখে ছিনতাইকারীদের বহনকারী মাইক্রোবাসটি এসময় পালানোর চেষ্টা করে। পুলিশ এসময় মাইক্রোবাসের ভেতর থেকে ৬ ছিনতাইকারীকে আটক করেছে বলে জানান তিনি।
আপনার মন্তব্য