১৯ মার্চ, ২০১৫ ২২:৪৯
পুলিশের বিশেষ অভিযানে জকিগঞ্জের আটগ্রাম থেকে ৪৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জকিগঞ্জ থানার এসআই রাজিব মন্ডল ও এসআই রাশেদ আহমদের নেতৃত্বে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম এলাকায় সিলেটগামী একটি মাইক্রোবাসে তল্লাসী করে ৪৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
এ সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে চোরাকারবারীরা গাড়ী ফেলে পালিয়ে যায়। পুলিশ ঢাকা মেট্রো ছ ১১-০৮৩৩ নং গাড়ীটি আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সুনান্দপুর গ্রামের কাদির মিয়ার ছেলে লোকমান আহমদ (৩৮) কে পলাতক আসামী করে ও অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।
আপনার মন্তব্য