সিলেটটুডে ডেস্ক

০৪ জুলাই, ২০১৬ ১৫:৩১

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে হিন্দু মহাজোটের মানববন্ধন

সোমবার (৪ জুলাই) বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলা শাখা, মহানগর শাখা, যুব মহাজোট ও ছাত্র মহাজোট সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহের মঠের সেবায়িত শ্যামানন্দ দাস কে হত্যা, ঢাকার গুলশানে পুলিশের এসি রবিউল, ওসি সালাউদ্দিন হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং সারা দেশে সংখ্যালঘুদের বাড়িঘর, মঠ মন্দিরে হামলা ও জমি দখলের প্রতিবাদে এ মাবববন্ধন কর্মসূচী পালন করা হয়।

জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক রাজ কুমার দাসের পরিচালনা মানববন্ধনে সভাপতির বক্তব্যে জেলা সভাপতি এড. মিলন ভট্টাচার্য্য বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করছি। তিনি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি সহ সকল প্রকার সন্ত্রাসীদের বিরুদ্ধে আরো কঠোর হওয়ার এবং দেশের এই ক্রান্তিকালে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের ঐক্যবদ্ধভাবে, সংখ্যালঘুসহ সকল হত্যাকাণ্ড নিপীড়ন-নির্যাতন ইত্যাদি পরিস্থিতি ধৈর্য সহকারে মোকাবেলা করার আহ্বান জানান।

সভায় আরো বক্তব্য রাখেন জেলা শাখার সহ সভাপতি শুভ্রাংশু দে অপু, দুলাল সরকার, সাধারণ সম্পাদক অতীন্দ্র দেব, যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ রায়, পুরঞ্জয় দত্ত, মহানগর শাখার সহ সভাপতি এড. অরুণ চন্দ্র নাথ,  যুব মহাজোটের সাধারণ সম্পাদক দীপংকর পাল রনি, ছাত্র মহাজোটের সভাপতি দিভাকর দাস, সহ সাধারণ সম্পাদক গোপাল দাস, জীবন দেব, পংকজ চক্রবর্তী, রূপন দে, সুনীল বৈষ্ণব, রুমেল বিশ্বাস, সঞ্চয় দাস, দিপ্ত দাস, অঞ্জন দাস প্রমুখ। 

আপনার মন্তব্য

আলোচিত