সুনামগঞ্জ প্রতিনিধি

০৪ জুলাই, ২০১৬ ১৬:২৯

সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের মধ্যে ঈদের কাপড় বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের ৪০০ মুক্তিযোদ্ধা  ও তাদের পরিবারের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী সজীব রঞ্জন দাশের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধাদের মধ্যে এই ঈদবস্ত্র বিতরণ করা হয়।

সোমবার (৪ জুলাই) দুপুরে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে শাড়ি লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সুধীজন দুস্থ মুক্তিযোদ্ধাদের সহায়তায় সমাজের সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, সুনামগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি লতিফুর রহমান রাজু, জাহাঙ্গীরনগর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোকসেদ আলী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল মজিদ, যুবলীগ নেতা নূরুল ইসলাম বজলু প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত