বড়লেখা প্রতিনিধি

০৫ জুলাই, ২০১৬ ১৬:৩৭

বড়লেখায় বিদ্যুতের আলোয় আলোকিত ২৩৯ পরিবার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদ্যুতের আলোয় আলোকিত হলো তিন গ্রামের ২৩৯ পরিবার।

মঙ্গলবার (৫ জুলাই), সোমবার (৪ জুলাই) ও রবিবার (৩ জুলাই) পৌর শহরের গাজিটেকা পূর্বেরচক মহল্লায় ১৭ পরিবার, দাসেরবাজার ইউনিয়নের অহিরকুঞ্জি গ্রামে ১৬৪ পরিবার ও দক্ষিণভাগ দক্ষিণ (কাঁঠালতলী) ইউপির বড়খলা গ্রামে ৫৮ পরিবারে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। এতে ব্যয় হয়েছে প্রায় ৬৩ লাখ টাকা।

জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি পৃথক অনুষ্ঠানে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে বিদ্যুৎসেবা কার্যক্রমের উদ্বোধন করেন। বিদ্যুৎ সংযোগ উপলক্ষে তিনটি গ্রামে আয়োজিত পৃথক অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যও রাখেন তিনি।

এসব অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজ উদ্দিন, বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক রঞ্জিত কুমার দাস, ডিজিএম নীল মাধব বণিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন, ডা. মুক্তা লাল বিশ্বাস, শ্যাম লাল বিশ্বাস, রাখাল চক্রবর্তী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত